Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মধ্যরাতে বাংলাদেশ-ভারত-মিয়ানমারে ভূমিকম্প

BN DESK
11 December 2025, 01:02 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্কমধ্যরাতে বাংলাদেশ-ভারত-মিয়ানমার ও বঙ্গোপসাগরে ৫টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প হয়েছে বাংলাদেশের সিলেটে।

বুধবার (১০ ডিসেম্বর) দিনগত রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথমবার ভূমিকম্প অনুভূত হয়। এরপর ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প হয়।

ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, প্রথম ভূকম্পনটির মাত্রা ছিল ৩ দশমিক ৫ ও গভীরতা ছিল ২০ কিলোমিটার। পরেরটির মাত্রা ছিল ৩ দশমিক ৩। এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার।

এদিকে, রাত ৩টা ৩৮ মিনিট ৩৬ সেকেন্ডে বঙ্গোপসাগরে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। এর গভীরতা ছিল ১৫ কিলোমিটার।

আবার রাত ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে মিয়ানমারে ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানার খবর জানায় ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের উত্তর মান্দালয় থেকে ৬ কিলোমিটার দূরে।

তাছাড়া রাত ৪টা ১১ মিনিটে ভারতের মণিপুর রাজ্যের উখরুলে ৩ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

মধ্যরাতে বাংলাদেশ-ভারত-মিয়ানমারে ভূমিকম্প

B
BN DESK | 11 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার