Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মধ্যরাতে মগবাজারে ককটেল বিস্ফোরণ

BN DESK
12 December 2025, 02:09 AM পড়তে ১ মিনিট

‎মধ্যরাতে রাজধানীর মগবাজার ফ্লাইওভারের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ১১টা ২৫ মিনিটের দিকে মগবাজার মোড়ের অ্যাট দ্য টেবিল নামে একটি রেস্টুরেন্টের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল কাদের জানান, রাত ১১টা ২৫ মিনিটের দিকে মগবাজার ফ্লাইওভারের উপর থেকে একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পরে সেটি নিচের একটি রেস্টুরেন্টের সামনে বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ আহতের খবর পাওয়া যায়নি।

যারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

মধ্যরাতে মগবাজারে ককটেল বিস্ফোরণ

B
BN DESK | 12 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার