Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা

BN DESK
29 August 2026, 03:18 AM পড়তে ১ মিনিট

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ২টার দিকে জেলা জামায়াত ইসলামীর নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় মুফতি আমির হামজা বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড এখন পর্যন্ত আছে, আলহামদুলিল্লাহ। এভাবেই যেন থাকে, তবে আরও ভালো চাই। ১৭ বছর পর যেহেতু ভোট দিতে পারছি, তাই নির্বাচনের অবস্থা এখন পর্যন্ত ঠিক আছে। আশা করছি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে।

তবে নির্বাচনে শঙ্কার বিষয়ে তিনি বলেন, আমরা কিছুদিন আগে একটি মিটিংয়ে বলেছিলাম, সদর থানা (২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে) পুড়ে গিয়েছিল এবং থানার অস্ত্রগুলো লুট হয়ে গেছে। নির্বাচনের আগে এগুলো যদি উদ্ধার করা না যায়, এবং বিশেষ করে বর্ডার এলাকা হওয়ার কারণে দৌলতপুর দিয়ে অনেক কিছু ঢুকছে এ বিষয়ে আমাদের কাছে তথ্য আসছে। আমরা বারবার বলেছি, যেভাবেই হোক এগুলো আগে উদ্ধার করতে হবে। নাহলে এগুলোর প্রভাব নির্বাচনে পড়বে। আশা করছি সামনে এগুলো কালেকশন করা হবে। তা না হলে নির্বাচনে ভালো কিছু হবে না।

এলাকা: কুষ্টিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা

B
BN DESK | 29 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার