Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মনোনয়নপত্র জমা দিলেন জামায়া‌ত সে‌ক্রেটারী মিয়া গোলাম প‌রওয়ার

BN DESK
29 December 2025, 07:11 PM পড়তে ১ মিনিট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ম‌নোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে তিনি খুলনা জেলা রিটার্নিং অফিসার আ. স. ম. জাম‌শেদ খোন্দকা‌রের হ‌াতে মনোনয়নপত্র তু‌লে দেন।

মিয়া গোলাম পরওয়ার খুলনা-৫ আসন থেকে আসন্ন ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনি বলেন, খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছি। তিনি আন্তরিকতার সঙ্গে তা গ্রহণ করেছেন। আসন্ন নির্বাচনে অংশ নেবো। মানুষ এখন পরিবর্তন চায়। পরিবর্তনকে সামনে রেখেই আমরা কাজ করবো।

এরপর ম‌নোনয়নপত্র জমা দেন খুলনা-৬ আস‌নের প্রার্থী বাংলা‌দেশ জামায়া‌তে ইসলামীর কেন্দ্রীয় কর্মপ‌রিষদ ও খুলনা অঞ্চল সহকারী প‌রিচালক মাওলানা আবুল কালাম আজাদ। তারপর মনোনয়নপত্র জমা দেন খুলনা-২ আস‌নের প্রার্থী বাংলা‌দেশ জামায়া‌তে ইসলামীর কেন্দীয় মজ‌লিস সুরার সদস্য ও মহানগরীর জামায়া‌তের সেক্রেটারী জেনা‌রেল অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল।

বেলা ১১টা ২০ মিনিটের দিকে খুলনা-১ (দাকোপবটিয়াঘাটা) আসনের প্রার্থী ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী মনোনয়ন পত্র জমা দেন।
এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

মনোনয়নপত্র জমা দিলেন জামায়া‌ত সে‌ক্রেটারী মিয়া গোলাম প‌রওয়ার

B
BN DESK | 29 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার