Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মরক্কোতে জোড়া ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৯

BN DESK
10 December 2025, 09:36 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আফ্রিকার দেশ মরক্কোর প্রাচীন নগরী ফেজে জোড়া ভবন ধসে কমপক্ষে ১৯ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। বুধবার ভোরের দিকে ভবন ধসে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

ফেজ নগরীর স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, পাশাপাশি থাকা চারতলা দুটি ভবন রাতের কোনও এক সময়ে ধসে পড়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলেছে, ভবন দুটি দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, ভবন দুটি ফেজের আল-মুস্তাকবাল এলাকায় অবস্থিত। দুই ভবনে আটটি পরিবার বসবাস করতো। ভবন ধসের খবর পাওয়ার পরপরই স্থানীয় প্রশাসন, নিরাপত্তা সংস্থা এবং বেসামরিক সুরক্ষা শাখার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে।

অষ্টম শতক থেকে গড়ে ওঠা এবং দেশটির তৃতীয় বৃহত্তম জনবহুল নগরী ফেজে দুই মাস আগে জীবনযাত্রার অবনতি ও অপ্রতুল জনসেবার প্রতিবাদে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছিল।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসএনআরটি বলেছে, ‌‌‘‘ঘটনাস্থলের দৃশ্য দেখে ধসে পড়া ভবন দুটিতে বহুদিন ধরে ফাটলের চিহ্ন দেখা যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। ভবন ধসের ঝুঁকি থাকা সত্ত্বেও স্থানীয় প্রশাসন প্রতিরোধমূলক কার্যকর কোনও ব্যবস্থা গ্রহণ করেনি।’’

সূত্র: রয়টার্স।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

মরক্কোতে জোড়া ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৯

B
BN DESK | 10 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার