Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মহেশপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

BN DESK
07 November 2025, 05:00 PM পড়তে ১ মিনিট

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে সজীব হোসেন (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার অনন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সজীব হোসেন লড়াইঘাট মাঠপাড়া গ্রামের সানোয়ার খানের ছেলে। সে পদ্মপুকুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী।

জানা গেছে, সজীব মোটরসাইকেলে করে সকালে কলেজে যাচ্ছিল। অনন্তপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত আলমসাধুর গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সজীব রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন শনাক্তের চেষ্টা চলছে।

এলাকা: ঝিনাইদহ মহেশপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

মহেশপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

B
BN DESK | 04 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার