Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে তারেক রহমান

BN DESK
28 December 2025, 01:50 AM পড়তে ১ মিনিট

ঢাকার এভারকেয়ার হাসপাতালে গিয়ে অসুস্থ মাকে দেখে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে তিনি স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে হাসপাতালে পৌঁছান বলে জানিয়েছেন মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। 

তিনি বলেন, হাসপাতালে কিছু সময় কাটানোর পর গুলশানের বাসায় ফেরার কথা তাদের।

গত ২৫ ডিসেম্বর দীর্ঘ নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে যুক্তরাজ্য থেকে পরিবার নিয়ে দেশে ফেরেন তারেক রহমান।

ওই দিন সকাল ১১টা ৩৯মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দর থেকে তিনি যোগ দেন ঢাকার ৩০০ ফুট সড়ক এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে গিয়ে মা খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসায় যান তারেক রহমান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে তারেক রহমান

B
BN DESK | 28 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার