Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মাগুরায় গ্রামীণ ব্যাংকে অগ্নিকাণ্ড

BN DESK
18 November 2025, 07:18 PM পড়তে ১ মিনিট

মাগুরার মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর রাতে আনুমানিক সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর রাতে ব্যাংকের ভেতর ধোঁয়া ও পোড়ার গন্ধ পেয়ে একজন ব্যাংক কর্মকর্তা চিৎকার করেন। এ সময় শাখার ভেতরে তিনি ঘুমিয়ে ছিলেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এবং থানার পুলিশ স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

মহম্মদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা বিল্লাল হোসেন মৃধা জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও তদন্তের পর নিশ্চিত করা যাবে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যাংক ম্যানেজার সোহানা সুলতানা জানান, রাত সাড়ে ৩টার দিকে জানালা দিয়ে কেউ পেট্রোল ঢেলে আগুন দেয়। এতে অফিসের কিছু প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে যায়। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

মহম্মদপুর থানার ওসি ঠাকুর দাস মণ্ডল বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনীর সঙ্গে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনও থানায় কোনো মামলা দায়ের করা হয়নি, তবে পুলিশের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ চলছে।

এলাকা: মাগুরা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

মাগুরায় গ্রামীণ ব্যাংকে অগ্নিকাণ্ড

B
BN DESK | 18 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার