Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মাঠে মিলল কৃষকের পা ও গলা বাঁধা মরদেহ

BN DESK
06 November 2025, 02:00 PM পড়তে ১ মিনিট

ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ার পোতা গ্রামের মাঠ থেকে ইসাহাক আলী (৬৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির পা ও গলা বাঁধা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। নিহত ইসাহাক আলী রাঙ্গিয়ার পোতা গ্রামের বাসিন্দা। 

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বংকিরা-রাঙ্গিয়ারপোতা সড়কের বটদাড়ির মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় গিয়াস উদ্দীন জানান, সকালে রাস্তার পাশে ধানক্ষেতের আইলে ইসাহাক আলীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকরা। পরে তারা খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এরপর মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মৃতের স্বজনদের দাবি, ঘাতকরা হাত-পা বেঁধে ইসাহাক আলীকে হত্যা করেছে। এ ঘটনায় তারা মামলা করবেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানান তারা। 

ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিছুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে পা বেঁধে গলায় ফাঁস দিয়ে ইসাহাক আলীকে হত্যা করে ওই স্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা দ্রুত শনাক্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার কাজ চলছে।

এলাকা: ঝিনাইদহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

মাঠে মিলল কৃষকের পা ও গলা বাঁধা মরদেহ

B
BN DESK | 30 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার