Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল মায়ের

BN DESK
10 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : দিনাজপুরের হাকিমপুরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে নূরবানু বেগম (৪৭) নামের এক মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছেলে ওয়াজেদকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার আলিহাট ইউনিয়নের হরিহরপুর পালশা পাঠানপাড়া গ্রামে। নিহত নূরবানু ওই গ্রামের আবুল হোসেনের স্ত্রী।

প্রতিবেশী সুমা আক্তার জানান, বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ছেলে ওয়াজেদ মায়ের কাছে টাকা চাইলে তিনি দিতে অস্বীকার করেন। এ নিয়ে তর্কের একপর্যায়ে ওয়াজেদ লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন নূরবানু। আহত অবস্থায় প্রথমে তাকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে জয়পুরহাট হয়ে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তবে সেখানে পৌঁছানোর পর বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ওয়াজেদ মাদকাসক্ত এবং নেশার টাকার জন্য প্রায়ই মায়ের কাছে দাবি করত। টাকা না দিলে মাকে মারধরও করত। বুধবার দুপুরে মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন নূরবানু এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার পর রাতেই ঘাতক ছেলে ওয়াজেদকে গ্রেফতার করা হয়েছে। 

 

এলাকা: দিনাজপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল মায়ের

B
BN DESK | 25 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার