Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মাদারীপুরে ইয়াবাসহ কিশোর গ্রেপ্তার

BN DESK
10 November 2025, 11:00 AM পড়তে ১ মিনিট

মাদারীপুরের রাজৈর উপজেলায় ইয়াবাসহ মো. সোবাহান মোল্লা (১৭) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মোল্লাকান্দি গ্রামের ইসরাফিল খানের মুদি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আজ বিকেলে তাকে মাদারীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার সোবাহান পার্শ্ববর্তী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার লোহাইড় গ্রামের আসাদ মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ীদের সঙ্গে মাদকের কারবার করে আসছিল কিশোর সোবহান। রোববার গোপন সংবাদের ভিত্তিতে মোল্লাকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে রাজৈর থানা পুলিশ। এ সময় তার পরনে থাকা প্যান্টের পকেট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, সোবাহান মোল্লার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। পরে তাকে রোববার বিকেলে মাদারীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

এলাকা: মাদারীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

মাদারীপুরে ইয়াবাসহ কিশোর গ্রেপ্তার

B
BN DESK | 09 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার