Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মাদারীপুরে ঘুমন্ত গৃহবধূকে কুপিয়ে হত্যা

BN DESK
15 January 2026, 01:01 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : মাদারীপুরের শিবচরে ঘুমন্ত অবস্থায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোররাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ‘আব্দুর রহমান বেপারী কান্দি’ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোকেয়া বেগম (৫৫) জন্মান্ধ আবুল মৃধার স্ত্রী।

স্থানীয়রা জানান, হত্যাকাণ্ডের সময় আবুল মৃধা ও তার দুই সন্তান আলী হোসেন ও মোহাম্মদ মিয়া একই ঘরে ছিলেন। তবে ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। পুলিশ হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করছে। 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, রোকেয়া বেগমকে কুপিয়ে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

এলাকা: মাদারীপুর শিবচর
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

মাদারীপুরে ঘুমন্ত গৃহবধূকে কুপিয়ে হত্যা

B
BN DESK | 15 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার