Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মাদারীপুরে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

BN DESK
06 November 2025, 07:00 PM পড়তে ১ মিনিট

মাদারীপুরের কালকিনিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. জাহিদ হোসেন (২৫) নামে এক যুবক মারা গেছেন।

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জাহিদ হোসেন কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের খালেকেরহাট গ্রামের মো. সাহেব আলীর ছেলে।

নিহতের পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন জাহিদ হোসেন। পরে শনিবার সন্ধ্যায় তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যান।

এ ব্যাপারে কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শিবলী রহমান বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা গেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

মাদারীপুরে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

B
BN DESK | 28 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার