Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মাদারীপুরে বাসের ধাক্কায় নিহত ১

BN DESK
06 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট

মাদারীপুরে বাসের ধাক্কায় শাহ আলম মাতুব্বর (৫০) নামে এক মাহিন্দ্রা (থ্রি-হুইলার) যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছের আরও দুইজন।

আজ রোববার (১৯ অক্টোবর) সকালে জেলা সদর উপজেলার শহ‌রের ইটেরপু‌ল এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত শাহ আলম ওই উপজেলার ঘটমা‌ঝি গ্রা‌মের হো‌সেন মাতুব্বরের ছে‌লে। তিনি মাদারীপুর আদালত চত্বর এলাকায় চা বি‌ক্রি কর‌তেন।  

পু‌লিশ ও স্বজনরা জানায়, রা‌জৈরের আমগ্রা‌মে একটি অনুষ্ঠানে অংশ নেওয়া শেষে মাহিন্দ্রা গাড়িতে করে মাদারীপু‌র শহ‌রের ইটেরপুল আসছিলেন ছয় যাত্রী। মাহিন্দ্রা থেকে নামার সময় বাসের ধাক্কায় মাহিন্দ্রার পাঁচ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার ক‌রে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভ‌র্তি করা হ‌য়। পরে চা-দোকা‌নি শাহ আলমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মে‌ডিকেল ক‌লেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার প‌থে তার মৃত্যু হয়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হো‌সেন জানান, নিহতের মরদেহ উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতা‌লের ম‌র্গে পাঠানো হ‌য়ে‌ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকা: মাদারীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

মাদারীপুরে বাসের ধাক্কায় নিহত ১

B
BN DESK | 19 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার