Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

BN DESK
04 December 2025, 08:12 PM পড়তে ১ মিনিট

মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় বেপারী (১৮) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের বেপারিকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত বিজয় বেপারী একই গ্রামের চান মিয়া বেপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উমেদপুরের জাকির আকনের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় কাজ করছিলেন রাজমিস্ত্রি বিজয়। কাজ চলাকালীন সময়ে ভবনের পাশে থাকা বিদ্যুতের তারে স্পর্শ হয় তার। 

এ সময় দোতলা ছাদ থেকে নিচে পড়ে যায় বিজয়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে শিবচর ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মাদারীপুরের শিবচর থানার ওসি মো. রকিবুল ইসলাম জানান, রাজমিস্ত্রির মৃত্যুর বিষয়ে থানায় অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: মাদারীপুর শিবচর
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

B
BN DESK | 04 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার