Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে হাসিনার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

BN DESK
12 November 2025, 03:20 PM পড়তে ১ মিনিট

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন। আগামীকাল ১৩ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনার রায়ের তারিখ পাবার আশা করেছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। বুধবার ট্রাইব্যুনালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ আশার কথা জানান।

তিনি বলেন, ট্রাইব্যুনালে হাসিনার বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। তারা বিভিন্নভাবে নানা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। কিন্তু বিচার তার নিজস্ব গতিতে চলবে।এর আগে ট্রাইব্যুনালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ১২ জানুয়ারি দিন ধার্য করা হয়।

এছাড়া চট্রগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ১১ জন হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম-৬ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীসহ আসামিদের বিরুদ্ধে একই দিন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১২ জানুয়ারি দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে হাসিনার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

B
BN DESK | 12 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার