Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফ ও ইনুর বিচার শুরুর আদেশ

BN DESK
09 November 2025, 11:00 AM পড়তে ১ মিনিট

মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ পাঁচজনের বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। রোববার (২ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন৷

এছাড়া, মাহবুব উল আলম হানিফের মামলার সূচনা বক্তব্য এবং সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করেন আদালত। এই মামলায় অপর আসামিরা হলেন, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা। আসামিরা সবাই পলাতক আছেন। এরইমধ্যে আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেয়া হয়েছে।

এর আগে, গত ২৫ সেপ্টেম্বর কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এছাড়া, চানখারপুলে ৬ জন হত্যার ঘটনায় ১৩ তম দিনের সাক্ষ্যগ্রহণ হবে আজ। এর আগে, এই মামলায় ২০ জন সাক্ষ্য দেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফ ও ইনুর বিচার শুরুর আদেশ

B
BN DESK | 02 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার