Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মানিকগঞ্জে এনজিওকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

BN DESK
10 November 2025, 05:00 AM পড়তে ১ মিনিট

মানিকগঞ্জে সামায়েল হাসদা (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে জেলা শহরের পোড়রা এলাকার প্রফেসরস হাউস নামের বাসার নিচতলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সামায়েল হাসদা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চান্দলাই গ্রামের সরকার হাসদার ছেলে। তিনি বেসরকারি গবেষণামূলক প্রতিষ্ঠান বারসিকের সহযোগী কর্মসূচি কর্মকর্তা পদে চাকরি করতেন।

সদর থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সামায়েল একটি এনজিওতে চাকরি করার সুবাদে দুই বছর ধরে প্রফেসরস হাউসের নিচতলার একটি কক্ষ ভাড়া নিয়ে একাই থাকতেন।

গতকাল সোমবার রাত ১০টার দিকে তিনি বাসায় যান। আজ বেলা ১১টা বাজলেও তিনি কর্মস্থলে না যাওয়ায় সহকর্মী মো. নজরুল ইসলাম ওই বাসায় যান। এ সময় ভেতর থেকে দরজা আটকানো থাকায় নজরুল বাসার মালিককে ডাকেন।

এরপর বাসার মালিক সুলতান উদ্দিন সরকারি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে বেলা ১টার দিকে সদর থানার পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ওই বাসায় গিয়ে কক্ষের দরজা ভেঙে ভেতরে খাটের ওপর সামায়েলের লাশ পড়ে থাকতে দেখেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ জানান, কক্ষের ভেতর টেবিলে গ্যাস্ট্রিকের ওষুধ পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এলাকা: মানিকগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

মানিকগঞ্জে এনজিওকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

B
BN DESK | 07 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার