Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মানিকগঞ্জে মধ্যরাতে স্কুলবাসে আগুন

BN DESK
14 November 2025, 03:52 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : মানিকগঞ্জের শিবালয়ে মধ্যরাতে একটি স্কুলবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা চালক গুরুতর দগ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকায় পাঠনো হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) মধ্যরাতে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ চালক তাবেজ খান (৪৫) সদর উপজেলার বারাইবিকুরা গ্রামের আবুল হোসেনের ছেলে। রাতে তিনি গাড়িতেই ঘুমিয়ে ছিলেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ শহরের দি হলি চাইল্ড স্কুল ও কলেজের একটি বাস ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করে রাখা ছিল এবং চালক তাবেজ খান বাসের মধ্যে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। মুহূর্তেই বাসটিতে আগুন ছড়িয়ে পরে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে শিবালয় থানার পুলিশ বাসের চালককে উদ্ধার করে জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। তবে চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার্ড করেন। অন্যদিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা—এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসের চালককে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এলাকা: মানিকগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

মানিকগঞ্জে মধ্যরাতে স্কুলবাসে আগুন

B
BN DESK | 14 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার