Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মার্কিন যুদ্ধজাহাজে বন্দি মাদুরোর ছবি প্রকাশ

BN DESK
04 January 2026, 12:51 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্কভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে আটক নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করেছেন ট্রাম্প।

বাংলাদেশ সময় শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার পর ট্রুথ স্যোশাল প্লাটফর্মে একটি ছবি শেয়ার করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‌‘ইউএসএস ইয়ু জিমা নিকোলাস মাদুরো।’

ওই ছবিতে দেখা যাচ্ছে নিকোলাস মাদুরোর চোখ কালো মাস্ক দিয়ে ঢাকা, কানে হেডফোন রয়েছে এবং হাতে হ্যান্ডকাফ। তিনি ধূসর রঙের একটি ট্রাকস্যুট বা দৌড়ানোর পোশাক পরে রয়েছেন।

ইউএসএস ইয়ু জিমা এমকি মার্কিন যুদ্ধজাহাজ। এর আগে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছিলেন, এই জাহাজে করেই মাদুরোকে নিয়ে আসা হচ্ছে।

এদিকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের অভিযান সরাসরি দেখছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেলিফোনে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, অভিযানের পুরো প্রক্রিয়া তিনি ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টের একটি কক্ষ থেকে সরাসরি পর্যবেক্ষণ করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

মার্কিন যুদ্ধজাহাজে বন্দি মাদুরোর ছবি প্রকাশ

B
BN DESK | 04 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার