Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ‘এমটিবি টাউন হল ২০২৬’ অনুষ্ঠিত

BN DESK
05 January 2026, 02:00 PM পড়তে ১ মিনিট

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ‘ট্রাস্ট রিবিল্ট, ফিউচার রিডিফাইন্ড’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে ঢাকার একটি স্থানীয় ভেন্যুতে এমটিবি টাউন হল ২০২৬ আয়োজন করে। এই টাউন হলের মূল উদ্দেশ্য ছিল ব্যাংকের সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা, চলমান চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নির্ধারণ এবং আগামী দিনের কৌশলগত লক্ষ্য নিয়ে এমটিবিয়ানদের মধ্যে ঐক্য ও দিকনির্দেশনা প্রদান যেখানে গ্রাহকের আস্থা পুনর্গঠন ছিল প্রধান গুরুত্বের বিষয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান, রাশেদ আহমেদ চৌধুরী, পরিচালকবৃন্দ - মোঃ আব্দুল মালেক, খাজা নারগীছ হোসেন ও সৈয়দ নাসিম মঞ্জুর, এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান। এছাড়াও ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা, ডিভিশন ও ডিপার্টমেন্ট প্রধান এবং দেশের বিভিন্ন শাখার ব্যবস্থাপকগণ দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ব্যাংকটির চেয়ারম্যান, রাশেদ আহমেদ চৌধুরী বলেন, আস্থা পুনর্গঠন ও তা আরও সুদৃঢ় করাই এমটিবি’র যাত্রার মূল কেন্দ্রবিন্দু। তিনি উল্লেখ করেন, সততা, শক্তিশালী সুশাসন এবং ধারাবাহিক ও মানসম্মত গ্রাহকসেবাই পরিবর্তনশীল ব্যাংকিং পরিবেশে এমটিবি’র দীর্ঘমেয়াদি টেকসই অগ্রযাত্রা ও স্থায়ী সফলতার প্রধান ভিত্তি।

এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান ২০২৬ সালের জন্য ব্যাংকের অগ্রাধিকার ও কৌশলগত দিকনির্দেশনা তুলে ধরেন। তিনি গ্রাহককেন্দ্রিক উদ্যোগ, কার্যগত উৎকর্ষতা এবং স্থিতিশীল প্রবৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন এবং সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে গ্রাহকদের জন্য দীর্ঘমেয়াদি আস্থা, সুবিধা ও টেকসই ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতে এমটিবি’র প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এমটিবি টাউন হল ২০২৬ এমটিবিয়ানদের মধ্যে অভিন্ন লক্ষ্য ও মূল্যবোধের ভিত্তিতে ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি পারস্পরিক আস্থার মাধ্যমে ভবিষ্যৎ পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করেছে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ‘এমটিবি টাউন হল ২০২৬’ অনুষ্ঠিত

B
BN DESK | 05 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার