মিডল্যান্ড ব্যাংক পিএলসি ২৯ জানুয়ারী ২০২৬ তারিখে রোজ ভিউ হোটেলের সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। রোজ ভিউ হোটেল, সিলেটে অবস্থিত একটি আইকনিক ও প্রথম সারির আপস্কেল পাঁচ তারকা হোটেল।
এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানটি ঢাকার গুলশান-২ এ অবস্থিত মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক, আইটি প্রধান ও চিফ টেকনোলজি অফিসার (সিটিও), জনাব মোঃ নাজমুল হুদা সরকার এবং এবং রোজ ভিউ হোটেলের বিক্রয় ও বিপণন প্রধান মিসেস শারমিন শ্রাবণ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই অংশীদারিত্বের অধীনে, মিডল্যান্ড ব্যাংক-এর সকল ক্রেডিট কার্ডধারীরা একটি কিনলে একটি বিনামূল্যে বুফে উপভোগ করবেন এবং সকল ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডধারীরা রুম ট্যারিফের উপর ৫০% ছাড় (র্যাক রেট) এবং ডাইনিংয়ে ১০% ছাড় উপভোগ করতে পারবেন।
অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর হেড অব কার্ডস জনাব মো. আবেদ-উর-রহমান এবং রোজ ভিউ হোটেলের অর্থ ব্যবস্থাপক জনাব মোঃ রোমান ফকির সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।