Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মিনিস্টার ‘নির্বাচনী উৎসবে’  টিভি-ফ্রিজে ৫৩% পর্যন্ত ডিসকাউন্ট

BN DESK
15 January 2026, 03:15 PM পড়তে ১ মিনিট

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশজুড়ে ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে নানান তোড়জোড়। পুরো দেশই যেন নির্বাচনী উত্তাপ আর উৎসবে মেতেছে। আর এই নির্বাচনী উত্তাপ এবং আমেজকে আরও বাড়িয়ে দিতে দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান মিনিস্টার নিয়ে এলো বহুল আলোচিত 'নির্বাচনী উৎসব' অফার, যেখানে মিনিস্টার ব্র্যান্ডের এলইডি টিভি ও ফ্রিজ ক্রয়ে গ্রাহক পাচ্ছেন  ৫৩% পর্যন্ত ডিসকাউন্ট।

পহেলা জানুয়ারী, ২০২৬ থেকে শুরু হওয়া 'নির্বাচনী উৎসব' অফারে গ্রাহকরা এখন মিনিস্টারের যেকোন ইলেকট্রনিকস পণ্য ক্রয় করতে পারবেন অবিশ্বাস্য ডিসকাউন্টে। 'নির্বাচনী উৎসব' অফারে মিনিস্টারের  নির্দিষ্ট মডেলের টিভিতে গ্রাহক পাচ্ছেন ৫৩% ডিসকাউন্ট। এছাড়াও মিনিস্টার ৩২ ইঞ্চির অ্যান্ড্রয়েড এলইডি টিভি মাত্র ১৭,৯০০ টাকা সাথে ২,০০০ টাকার ক্যাশ ভাউচার এবং ৫৫ ইঞ্চির অ্যান্ড্রয়েড এলইডি টিভি মাত্র ৪৯,৯০০ টাকা সাথে ১০,০০০ টাকার ক্যাশ ভাউচার।

শুধু টিভিতেই নয় এই অফারের আওতায় মিনিস্টার ব্র্যান্ডের ফ্রিজের উপর রয়েছে বিশাল ডিসকাউন্ট!  মিনিস্টারের ৬০০ লিটারের (সর্বাধুনিক প্রযুক্তি এবং ডিজাইন সংবলিত) ফ্রিজ ক্রয়ে  গ্রাহক পাচ্ছেন ৫৩%  ডিসকাউন্ট। 'নির্বাচনী অফারে ফ্রিজ, টেলিভিশন ছাড়াও মিনিস্টার ব্র্যান্ডের এসিও পাওয়া যাচ্ছে অবিশ্বাস্য সাশ্রয়ী মূল্যে! মিনিস্টারের  নির্দিষ্ট মডেলের এসি নগদ ক্রয়ের ক্ষেত্রে রয়েছে  ২৫,৯২৪ টাকা পর্যন্ত ডিসকাউন্ট অথবা ৩৭,০০০ টাকার ক্যাশ ভাউচার।

এছাড়াও মিনিস্টার ব্র্যান্ডের সকল হোম এ্যাপ্লায়েন্স পণ্যের উপরও এই অফারটি প্রযোজ্য। যেকোন মডেলের মিনিস্টার ওয়াশিং মেশিন নগদ ক্রয়ে গ্রাহক পেয়ে যাবেন ৪,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট এবং যেকোনো মডেলের মাইক্রোওয়েভ ওভেন নগদ ক্রয়ে রয়েছে  ২,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট। আরো আছে বিভিন্ন হোম এ্যাপ্লায়েন্স পণ্যে বিশাল ডিসকাউন্ট ও গিফট বক্স।

'নির্বাচনী উৎসব ' অফার সর্ম্পকে জানতে চাইলে কোম্পানিটির হেড অব ব্র্যান্ড- কে এম জি কিবরিয়া বলেন, মিনিস্টার দেশের মানুষের কোম্পানি। আমাদের কোম্পানি দেশের মানুষের সক্ষমতা এবং সুবিধার কথা চিন্তা করেই অফার দিয়ে থাকে। এইবারও তার ব্যত্যয় ঘটেনি। সামনে জাতীয় সংসদ নির্বাচন। মানুষ এই সময় বাসায় কিংবা চায়ের দোকান যেখানেই থাকুক চোখ থাকবে টিভির উপর। সবশেষ নির্বাচনী খবর জানতে টিভি দেখার প্রতি আগ্রহ থাকবে সবার। আর দেশের মানুষের এই টিভি দেখাকে সহজ করে দিতে মিনিস্টার টিভিতে দিচ্ছে সর্বোচ্চ ৫৩% ডিসকাউন্ট। শুধু যে টিভিতে তা নয়, মিনিস্টার ফ্রিজসহ সকল পণ্যে রয়েছে অবিশ্বাস্য ডিসকাউন্ট।  আশা করি গ্রাহকগণ এই অফারটি সাদরে গ্রহণ করবে।

তিনি আরও বলেন, মিনিস্টার পণ্যের গুণগত মান নিয়ে কোন রকম ছাড় দেয় না। সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে আমরা পণ্য উৎপাদন করে থাকি এবং সুলভ মূল্যে তা গ্রাহকদের কাছে পৌঁছে দেই। গ্রাহকদের সন্তুষ্টি অর্জনই আমাদের মূল লক্ষ্য। 

সর্বশেষ  অফার বা যেকোন তথ্য জানতে ভিজিট করুন মিনিস্টার ওয়েবসাইটে https://ministerbd.com তে অথবা যোগাযোগ করতে পারেন হটলাইনঃ 09606 700 700 / ০৯৬০৬ ৭০০ ৭০০ নম্বরে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

মিনিস্টার ‘নির্বাচনী উৎসবে’  টিভি-ফ্রিজে ৫৩% পর্যন্ত ডিসকাউন্ট

B
BN DESK | 15 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার