Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মিরপুরে ককটেল বিস্ফোরণে শিশু আহত

BN DESK
10 November 2025, 10:00 PM পড়তে ১ মিনিট

রাজধানীর মিরপুরে খেলতে গিয়ে ককটেল বিস্ফোরণে তামিম (১০) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে।

আজ শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে মিরপুর ১ নম্বর বিহারী ক্যাম্প এলাকার একটি মসজিদের পাশে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তামিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।

আহত তামিম আনসার ক্যাম্প এলাকার বাসিন্দা আনোয়ারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানান, সকালে মসজিদের পাশে খেলাধুলা করার সময় তামিম ককটেল জাতীয় একটি বিস্ফোরক বস্তু পায়। না বুঝে সেটি হাতে নিয়ে নাড়াচাড়া করার একপর্যায়ে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে তার ডান হাত ও পেটের ডান পাশ মারাত্মকভাবে দগ্ধ হয়।

তামিমের নানা জালাল বলেন, বিস্ফোরণের শব্দ শুনে দ্রুত ছুটে গিয়ে তামিমকে উদ্ধার করি। পরে সকাল ১১টা ২০ মিনিটের দিকে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মিরপুর থেকে আহত এক শিশুকে ককটেল বিস্ফোরণের ঘটনায় হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

মিরপুরে ককটেল বিস্ফোরণে শিশু আহত

B
BN DESK | 10 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার