Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মির্জাপুরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা, মা-মেয়ে নিহত

BN DESK
27 December 2025, 07:06 PM পড়তে ১ মিনিট

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারে পেছন থেকে ট্রাকের ধাক্কায় মা ও মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফেনীর সোনাগাজী উপজেলার জিসান কবীর পিপুর স্ত্রী সাদিয়া কবীর (৩২) ও তার আট মাস বয়সী শিশু কন্যা তাজরি কবীর প্রিয়ম।

স্থানীয়রা জানান, ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যানবাহন চলাচল স্বাভাবিক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম জানান, সন্ধ্যার দিকে উত্তরবঙ্গ থেকে যাত্রী নিয়ে একটি প্রাইভেটকার ঢাকার দিকে যাচ্ছিল। পথে গোড়াই এলাকায় মহাসড়কের পাশে গাড়িটি দাঁড়ায়। এ সময় পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়।

এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

মির্জাপুরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা, মা-মেয়ে নিহত

B
BN DESK | 27 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার