Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মির্জা ফখরুলের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

BN DESK
13 November 2025, 03:04 PM পড়তে ১ মিনিট

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বিএনপি ও ফ্রান্সের মধ্যে পারস্পরিক সম্পর্ক, গণতন্ত্র, মানবাধিকার এবং বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপি’র যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

মির্জা ফখরুলের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

B
BN DESK | 13 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার