Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মুজিববাদী সংবিধানের বিরোধী ছিলেন বদরুদ্দীন উমর : নাহিদ ইসলাম

R
নিজস্ব প্রতিবেদক
11 November 2025, 03:00 AM পড়তে ১ মিনিট
মুজিববাদী সংবিধানের বিরোধী ছিলেন বদরুদ্দীন উমর : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন বদরুদ্দীন উমর। তিনি ছিলেন একজন প্রতিথযশা ব্যক্তিত্ব।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে বদরুদ্দী উমরের প্রতি শ্রদ্ধা নিবেদনের আগে সাংবাদিকদের এ প্রতিক্রিয়া জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনা ও মুজিবের শাসনামলকে তিনি ফ্যাসিবাদি আন্দোলন হিসেবে চিহ্নিত করেন। শুধু তাই নয়, জুলাই আন্দোলনকে গণঅভ্যুত্থান হিসেবে অভিহিত করেছেন তিনি। ন্যায়ের পক্ষে লড়াই করায় জাতি তাকে আজীবন স্মরণ করবে। মুজিববাদী সংবিধানের বিরোধী ছিলেন বদরুদ্দীন উমর। তিনি বাহাত্তরের সংবিধানের বিপক্ষে অবস্থান নেন। আমরাও তার দাবির প্রতি একাত্ম এবং তা বাতিলের আন্দোলন করছি। বর্তমান প্রেক্ষাপটে গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই।

নাহিদ বলেন, বদরুদ্দীন উমর আরও বেঁচে থাকলে জাতি উপকৃত হতো। আমরা আরও আশাবাদী হতে পারতাম। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

মুজিববাদী সংবিধানের বিরোধী ছিলেন বদরুদ্দীন উমর : নাহিদ ইসলাম

R
নিজস্ব প্রতিবেদক | 08 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার