Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মুন্সীগঞ্জে জুলাই হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

BN DESK
17 December 2025, 06:29 PM পড়তে ১ মিনিট

মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালীন সময় সজল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি যুবলীগ নেতা আনোয়ার হোসেনকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন সদর থানার দেওভোগ এলাকার বাসিন্দা। তিনি শহর যুবলীগের সাধারণ সম্পাদক এবং মুন্সীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

সদর থানা পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার দেওভোগ বাজার এলাকা থেকে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন শহর যুবলীগের সাধারণ সম্পাদক এবং মুন্সীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। ২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালীন সময় সজল ৪ আগস্ট আনোয়ারসহ ৩ আওয়ামী-যুবলীগের সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোমিনুল ইসলাম জানান, গ্রেপ্তার আনোয়ার হোসেনকে কোর্টে চালান দেওয়া হয়েছে।

এলাকা: মুন্সিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

মুন্সীগঞ্জে জুলাই হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

B
BN DESK | 17 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার