Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মুন্সীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার

BN DESK
28 November 2025, 12:53 PM পড়তে ১ মিনিট

মুন্সীগঞ্জের গজারিয়ার হোগলাকান্দি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় শর্টগান ও একটি রামদা উদ্ধার করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে র‍্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত বুধবার গজারিয়ার চৌদ্দকাউনিয়া গ্রামে দুর্বৃত্তদের হামলায় জয় সরকার (২৫) নামের এক যুবক নিহত হন। ঘটনাটির পর থেকেই আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে হোগলাকান্দি এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি শর্টগান ও রামদাটি উদ্ধার করা হয়।

উদ্ধার অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‍্যাব-১১।

পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

মুন্সীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার

B
BN DESK | 28 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার