Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মুন্সীগঞ্জে মির্জা ফখরুলের কুশপুত্তলিকা পুরিয়ে বিক্ষোভ

BN DESK
05 December 2025, 10:22 AM পড়তে ১ মিনিট

মুন্সীগঞ্জ-৩ আসনে (সদর-গজারিয়া) কামরুজ্জামান রতনকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতনের কুশপুত্তলিকা দাহ করেছেন দলীয় নেতাকর্মীরা।

এ ছাড়া আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ সৃষ্টি ও বিক্ষোভ মিছিলও করেছেন তারা।

গতকাল সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের থানারপুল এলাকায় মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনের সমর্থক দলীয় নেতাকর্মীরা মুন্সীগঞ্জ-মুক্তারপুর সড়কে কেন্দ্রীয় দুই নেতার কুশপুত্তলিকা দাহ করেন। তার আগে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ব্যানার-ফেষ্টুনে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন তারা। 
 
এ আসনের মনোনয়ন বঞ্চিত মো. মহিউদ্দিন সমর্থিত নেতাকর্মীরা জানান, শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর পুরাতন ফেরীঘাট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের থানারপুল এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে এসে সড়ক অবরোধ করা হয়। এ সময় জেলা শহরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। 
কামরুজ্জামান রতনকে প্রার্থী ঘোষণার প্রতিবাদে স্লোগান দেন নেতাকর্মীরা। এক পর্যায়ে ব্যানার-ফেস্টুনে আগুন জ্বালান। এ সময় দলের মহাসচিব ও সমাজকল্যাণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করা হয়।  

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সদস্য আতোয়ার হোসেন বাবুল, সাইদুর রহমান ফকির, কাজী আবু সুফিয়ান বিপ্লব, শহিদুল ইসলাম শহীদ, জেলা বিএনপির সাবেক সদস্য মো. গোলজার হোসেন, শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আব্দুল মতিন, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মু. মাসুদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি মো. আবুল হাসেম প্রমুখ।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতনকে মুন্সীগঞ্জ-৩ আসনে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয় গতকাল। 

এলাকা: মুন্সিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

মুন্সীগঞ্জে মির্জা ফখরুলের কুশপুত্তলিকা পুরিয়ে বিক্ষোভ

B
BN DESK | 05 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার