Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মুন্সীগঞ্জে ৩২ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ

BN DESK
16 December 2025, 07:39 PM পড়তে ১ মিনিট

মুন্সীগঞ্জে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৩২ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বিকাল ৫টায় মুন্সীগঞ্জ সদর থানাধীন চাম্পাতলা পান্না সিনেমা হল সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানকালে ২টি জাল তৈরির কারখানা এবং ১টি গোডাউনে তল্লাশি করে প্রায় ৯০ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৫০ হাজার পিস সুতার রিল এবং ৫০ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দকৃত সামগ্রী মুন্সীগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।

সিয়াম-উল-হক আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এলাকা: মুন্সিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

মুন্সীগঞ্জে ৩২ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ

B
BN DESK | 16 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার