Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মেট্রোরেল বাস্তবায়নসহ ৫ দাবিতে নাসিকের সামনে মানববন্ধন

BN DESK
06 November 2025, 06:00 PM পড়তে ১ মিনিট

পাঁচদফা দাবিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সামনে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়েছে।

আজ বুধবার (৮ অক্টোবর) দুপুরে ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের উদ্যোগে কর্মসূচি শেষে প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে জনভোগান্তি বিহীন পরিকল্পিত উন্নয়ন, মেট্রোরেল বাস্তবায়ন, ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, দুর্গন্ধ বিহীন বিশুদ্ধ পানি সরবরাহ না করা পর্যন্ত পানি কর প্রত্যাহার, গলাচিপা জামতলা মাসদাইর ও গুদারাঘাট এলাকার জলাবদ্ধতা নিরসনের দাবী জানানো হয়।

মানববন্ধনে ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ সংগঠনের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আমরা পাঁচ দফা দাবীতে নগরভবন ঘেরাও করেছি। আমাদের বর্তমান প্রশাসক যথেষ্ট গতিশীল। তবে আমরা সকল বিভাগে এই গতিশীলতা আশা করি। আমরা চাই সিটি করপোরেশন যেন অতীতের মত মানুষের পাশে থাকে। আমরা জন ভোগান্তিহীন উন্নয়ন চাই।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, প্রত্যেকটি দাবী নিয়েই আমাদের কাজ চলমান রয়েছে। আমরা চেষ্টা করবো অতিদ্রুত সমস্যাগুলো সমাধান করার জন্য।

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

মেট্রোরেল বাস্তবায়নসহ ৫ দাবিতে নাসিকের সামনে মানববন্ধন

B
BN DESK | 08 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার