Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মেহেরপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে জাবি শিক্ষার্থী নিহত

BN DESK
06 November 2025, 10:00 PM পড়তে ১ মিনিট

মেহেরপুরে সড়কে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ফারহানা ওয়াহেদা নামের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর-ষোলমারী সড়কের ফতেপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারহানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শহরের পেয়াদাপাড়া এলাকার বাসিন্দা।

নিহতের স্বামী রাইহানুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে তিনি স্ত্রী ফারহানাকে নিয়ে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি রামদাসপুর গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি ফতেপুর ইটভাটার কাছে পৌঁছালে তারা একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা ইটের স্তূপের মধ্যে পড়ে যায়। এতে স্ত্রী ফারহানা ওয়াহেদা ছিটকে পাশে থাকা ট্রাকের মাঝখানে পড়ে যান। পরে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন তিনি নিজেও। পরে এলাকাবাসী দ্রুত তাদের উদ্ধার করেন।

মেহেরপুর সদর থানার ওসি (অপারেশন) জাহাঙ্গীর সেলিম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ ও আহত ব্যক্তিকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পরিবার ময়নাতদন্ত করতে রাজি না। লিখিত পেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এলাকা: মেহেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

মেহেরপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে জাবি শিক্ষার্থী নিহত

B
BN DESK | 15 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার