Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মেহেরপুরে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার

BN DESK
27 November 2025, 09:36 PM পড়তে ১ মিনিট

মেহেরপুরের গাংনী উপজেলার রুয়েরকান্দি গ্রামে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের একটি গর্ত থেকে শিশু আনসারীর লাশ উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা লাশটি উদ্ধার করেন। 

আনসারী গ্রামের মৃত জাব্বার আলীর ছেলে।

শিশুটির মা মোস্তারা খাতুন জানান, আনসারী গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল। বুধবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে খাবার খেয়ে বাড়ির বাইরে খেলতে গিয়েছিল। 

পরে তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। বৃহস্পতিবার বিকালে বাড়ির পাশে একটি গর্তে আনসারীর লাশ ভাসতে দেখেন প্রতিবেশীরা। তাদের ধারণা, সে খেলতে গিয়ে অসাবধানবশত গর্তে পড়ে ডুবে যায়।

গাংনী থানার ওসি বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এলাকা: মেহেরপুর গাংনী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

মেহেরপুরে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার

B
BN DESK | 27 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার