Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মেহেরপুরে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

BN DESK
03 December 2025, 05:46 PM পড়তে ১ মিনিট

মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে পানিতে ডুবে লাবিব (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে বাড়ির পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাবিব ওই গ্রামের জমিরুল ইসলামের ছেলে।

স্থানীয়র আকতার হোসেন জানান, শিশু লাবিব ইনজেকশনের সিরিঞ্জে পানি ভরে খেলা করছিল। সিরিঞ্জে পানি শেষ হয়ে গেলে পানি নেওয়ার জন্য লাবিব পুকুর পাড়ে যায়। এসময় পা পিছলে সে হয়তোবা পানিতে পড়ে তলিয়ে যায়।

পরে দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে কয়েকজন ছাত্র-ছাত্রী পুকুরে লাবিবের মরদেহ ভাসতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে। তারা শিশুটিকে উদ্ধার করে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানা ইন্সপেক্টর তদন্ত আমিনুল ইসলাম জানান, শিশু লাবিবের মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এলাকা: মেহেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

মেহেরপুরে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

B
BN DESK | 03 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার