Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মেহেরপুর সীমান্ত দিয়ে ৩০ জনকে পুশ ইন

BN DESK
03 December 2025, 01:10 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে বুধবার (৩ ডিসেম্বর) ভোরে  নারী, পুরুষ ও শিশুসহ মোট ৩০ জন বাংলাদেশিকে পুশ ইন করেছে । 

পুশ ইন হওয়া ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানা গেছে।বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তেঁতুলবাড়িয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমানারেখার ১৪০/৬ এস পিলারের আনুমানিক ১০০ গজ ভেতরে ৩০ জন বাংলাদেশিকে ঠেলে পাঠায় বিএসএফ। এসব ব্যক্তি দালালের মাধ্যমে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে বলে জানা যায়। 

পরবর্তীতে, ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে কলকাতা কারাগারে থাকছিলেন তারা। পরে তাদের বাংলাদেশ সীমান্তে ফিরিয়ে দেয় বিএসএফ। পুশ-ইন হওয়া ব্যক্তিদের মধ্যে ১৬ জন পুরুষ, ১০ নারী ও ৪ শিশু রয়েছে।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল বলেন, আইনি প্রক্রিয়া শেষে পুশ ইন হওয়া ব্যক্তিদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

এলাকা: মেহেরপুর গাংনী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

মেহেরপুর সীমান্ত দিয়ে ৩০ জনকে পুশ ইন

B
BN DESK | 03 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার