Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মোংলায় ইজিবাইকের ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু

BN DESK
13 December 2025, 09:06 PM পড়তে ১ মিনিট

মোংলায় ইজিবাইকের ধাক্কায় এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে শ্রমিক সংঘের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মাকসুদুর রহমান হারুন (৪৭) বিকেলে শহর থেকে কমলার মোড়ের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে শ্রমিক সংঘের সামনে পৌঁছালে একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে হারুন ছিটকে পাশের দেয়ালে পড়ে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই নিহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত হারুন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকের সেজো ভাই।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহীনুর রহমান বলেন, ঘাতক ইজিবাইক ও চালক জাহাঙ্গীর মোড়লকে (৩৫) আটক করা হয়েছে। আর এ ঘটনায় মামলা রেকর্ড প্রক্রিয়াধীন রয়েছে। 

এলাকা: বাগেরহাট মোংলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

মোংলায় ইজিবাইকের ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু

B
BN DESK | 13 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার