Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মোংলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

BN DESK
21 January 2026, 06:41 PM পড়তে ১ মিনিট

বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে এক কেজি গাঁজাসহ মো. শহিদুল ইসলাম (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আজ বুধবার (২১ জানুয়ারি) সকালে মোংলা থানাধীন দিগরাজ বাঁশ বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক মাদক কারবারি মো. শহিদুল ইসলাম মোংলা থানার দিগরাজ বাঁশ বাজার এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১১টার দিকে কোস্ট গার্ড, বেইস মোংলা ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। অভিযানের সময় তল্লাশি চালিয়ে প্রায় ৩২ হাজার টাকা মূল্যের এক কেজি গাঁজা উদ্ধার করা হয়, এবং একজন মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত মাদকদ্রব্যসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মাদক পাচার ও মাদক কারবার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এলাকা: বাগেরহাট মোংলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

মোংলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

B
BN DESK | 21 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার