Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মোড়েলগঞ্জে চুরি সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

BN DESK
11 November 2025, 07:00 PM পড়তে ১ মিনিট

বাগেরহাটের মোড়েলগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে মতিয়ার রহমান (৪৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।

আজ শুক্রবার (২৪ অক্টোবর) ভোর রাতে উপজেলার বলভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মতিয়ার রহমান বাগেরহাটের চরগ্রাম এলাকার মৃত রশিদ শেখের ছেলে।

আহতরা হলেন, বাগেরহাটের কচুয়া উপজেলার ভাগা বাজার এলাকার মো. বজলু হাওলাদারের ছেলে মো. রমন হাওলাদার (৩৮), ফকিরহাটের চাকুলি গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে মো. আসাদুল শেখ (৪০) ও ফকিরহাটের আরপাড়া গ্রামের মৃত মোহাম্মদের ছেলে মো. জনি (৩৮।

পুলিশ জানায়, ভোর রাতে মিনি ট্রাক নিয়ে একটি চোরচক্র বলভদ্রপুর গ্রামে গরু চুরি করতে আসে। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে চোরদের ধাওয়া করে। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরে এলাকাবাসী চারজনকে আটক করে গণপিটুনি দেয়। পরে গুরুতর অবস্থায় চারজনকে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মতিয়ার রহমানকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোড়েলগঞ্জ থানার এসআই ভবতোশ চন্দ্র বলেন, গণপিটুনিতে একজন নিহত হয়েছেন এবং তিনজন আহত রয়েছেন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

মোড়েলগঞ্জে চুরি সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

B
BN DESK | 24 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার