Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

BN DESK
27 November 2025, 03:08 PM পড়তে ১ মিনিট

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র পর্যবেক্ষক মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ সকাল ৬টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েক দিন তাপমাত্রা নিচের দিকেই থাকতে পারে। এটি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। জানা যায়, তাপমাত্রা কম থাকলেও আজ সকাল থেকে শ্রীমঙ্গলে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদ কিছুটা উষ্ণতা দিয়েছে। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

B
BN DESK | 27 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার