Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মৎস্য অধিদপ্তরকে আরও উদ্যোগ গ্রহণ করতে হবে : ফরিদা আখতার

BN DESK
10 December 2025, 08:37 PM পড়তে ১ মিনিট

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রেখে মৎস্য অধিদপ্তরকে আরও টেকসই উদ্যোগ গ্রহণ করতে হবে। ব্রাজিলসহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ভবিষ্যতে বাংলাদেশ আরও সক্রিয় ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বুধবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘টার্মিনাল ওয়ার্কশপ কমিউনিটি-বেইজড ক্লাইমেট রিসাইলিয়েন্ট ফিসারিসেস অ্যান্ড এগ্রিকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

উপদেষ্টা বলেন, কোনো প্রকল্পের শেষ দিন থাকতেই পারে, কিন্তু কাজের শেষ নেই। প্রকল্পের লক্ষ্য অর্জন, মূল্যায়ন ও পরবর্তী ধাপ নির্ধারণ এসবই প্রকৃত সফলতার মাপকাঠি।

জলবায়ু পরিবর্তন একটি চলমান সংকট উল্লেখ করে উপদেষ্টা বলেন, এর প্রভাব দিন দিন বাড়ছে। ধনী দেশগুলো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে কার্যকর পদক্ষেপ নিতে না পারায় কার্বন নিঃসরণ কমছে না। ফলে, শুধু অ্যাডাপটেশন (অভিযোজন) নয়, মিটিগেশন (প্রতিরোধমূলক ব্যবস্থা) শক্তিশালীভাবে চালিয়ে যেতে হবে।

দক্ষিণাঞ্চলের দুর্যোগপ্রবণ এলাকার করুণ বাস্তবতা তুলে ধরে মৎস্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষ নিজেদের শক্তি, হাসি ও অদম্য প্রাণশক্তির মাধ্যমে স্বভাবগতভাবে জলবায়ু-সহনশীল জাতি হিসেবে নিজেদের প্রমাণ করেছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

মৎস্য অধিদপ্তরকে আরও উদ্যোগ গ্রহণ করতে হবে : ফরিদা আখতার

B
BN DESK | 10 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার