Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ময়মনসিংহ-৪ আসন: শান্তি-ঐক্য বজায় রাখতে প্রার্থীদের শপথ

BN DESK
22 January 2026, 06:36 PM পড়তে ১ মিনিট

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৪ (সদর) আসনে শান্তি ও ঐক্য বজায় রাখার শপথ নিয়েছেন সংসদ সদস্য প্রার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে নগরের টাউন হল জিমনেসিয়ামের সামনে তাদের শপথ পাঠ করান মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের জেলা শাখার সভাপতি এ কে. এম. মাহাবুবুল আলম।

এই শপথে অংশগ্রহণ করেন- বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ, ১০ দলীয় জোটের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, গণসংহতি আন্দোলনের মাথাল প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান রাজীব, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)র আম প্রতীকের প্রার্থী হামিদুল ইসলাম, একতারা প্রতীকের বাংলাদেশ সুপ্রিম পার্টির লিয়াকত আলী।

‘সহিংসতা নয়, শান্তিই জনগণের দাবি’- প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ জেলার ১১টি আসনের মূল শহরগুলিতে একটি করে সম্প্রীতির ক্যাম্পেইন পরিচালনা করবে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম। তারই অংশ হিসেবে ময়মনসিংহ শহরে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়া।

শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিএনপি মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ বলেন, “বিএনপি জনগণের দল। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তারা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই শান্তির লক্ষ্যে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থী নির্বাচিত করুক।”

১০ দলীয় জোটের প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, “শান্তির বার্তা নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি। ব্যাপক সাড়া পাচ্ছি। কোনো রকম প্রভাব-প্রতিপত্তি ছাড়া নির্বাচন হলে মানুষ জামায়াতকেই বেছে নেবে।” 

এলাকা: ময়মনসিংহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

ময়মনসিংহ-৪ আসন: শান্তি-ঐক্য বজায় রাখতে প্রার্থীদের শপথ

B
BN DESK | 22 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার