Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

যশোরে মাদক কারবারির ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আহত

BN DESK
16 November 2025, 04:11 PM পড়তে ১ মিনিট

যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে এক মাদক কারবারির ছুরিকাঘাতে আবুল হোসেন নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।

গতকাল শনিবার (১৫ নভেম্বর) রাতে শার্শার নাভারন বুরুজবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার একটি টিম গভীর রাতে বুরুজবাগান এলাকায় অভিযান চালায়। এ সময় রুবেল নামে এক সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করে হ্যান্ডক্যাপ পরানোর চেষ্টা করলে তিনি লুকানো ছুরি দিয়ে কনস্টেবল আবুল হোসেনকে আঘাত করে পালিয়ে যায়। রুবেলের নামে পাঁচটি মাদক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।

আহত কনস্টেবলকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, আইনের চোখ ফাঁকি দিয়ে কেউই অপরাধ থেকে রেহাই পাবে না। রুবেলকে আটকের চেষ্টা চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এলাকা: যশোর শার্শা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

যশোরে মাদক কারবারির ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আহত

B
BN DESK | 16 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার