Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

যশোরে যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা

BN DESK
13 December 2025, 09:03 PM পড়তে ১ মিনিট

যশোর সদর উপজেলায় প্রকাশ্যে ছুরিকাঘাতে শহিদ (৪০) নামে যুবককে হত্যার অভিযোগ উঠেছে।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদাহ গ্রামে তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত শহিদ পাগলাদহ গ্রামের বছির উদ্দিনের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাগলাদাহ এলাকায় শহিদের বাড়ির সামনে রহমানের দোকানের মোড় নামক স্থানে অবস্থান করছিলেন শহিদ। এ সময় পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা শহিদকে ছুরিকাঘাত করে ফেলে রেখে পালিয়ে যায়। আহত অবস্থায় শহিদের বাবা বছির তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে আনার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা অভিযোগ করেন, একই গ্রামের পিয়াস (২৪), আলিফ (১৮), ইরান (২৪) ও রিয়াজ (২৫) এ ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে।

যশোর কোতোয়ালী থানার ওসি ফারুক আহম্মেদ জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘটনার তদন্ত চলছে। জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা হবে। 

এলাকা: যশোর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

যশোরে যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা

B
BN DESK | 13 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার