Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

যাত্রাবাড়ীতে দক্ষিণ সিটির ময়লার গাড়ির ধাক্কায় যুবক নিহত

BN DESK
25 October 2025, 10:00 AM পড়তে ১ মিনিট

রাজধানীর যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় মোহাম্মদ ইকবাল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি ওই যুবককে ধাক্কা দেয়।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, খবর পেয়ে আমরা কলাপট্টি এলাকা থেকে ইকবাল হোসেনের মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, রাস্তা পারাপারের সময় দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি ইকবালকে ধাক্কা দেয়। গাড়িটি জব্দ করা হয়েছে এবং যাত্রাবাড়ী থানায় পুলিশ হেফাজতে রয়েছে।

নিহত ইকবালের ভাই মো. তরিকুল ইসলাম জানান, তাদের গ্রামের বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলার পশ্চিম চোখরা গ্রামে। বাবার নাম মৃত ইকবাল আবুল হোসেন। ঢাকায় যাত্রাবাড়ীতে পরিবার নিয়ে বসবাস এবং ব্যবসা করতেন ইকবাল। তার এক সন্তান রয়েছে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

যাত্রাবাড়ীতে দক্ষিণ সিটির ময়লার গাড়ির ধাক্কায় যুবক নিহত

B
BN DESK | 24 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার