Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির টয়লেটে ঝুলছিল কনস্টেবলের মরদেহ

BN DESK
29 January 2026, 10:50 AM পড়তে ১ মিনিট

রাজধানীর যাত্রাবাড়ী থানার পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে শফিকুল ইসলাম (৪২) নামের এক কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ফাঁড়ির ওয়াশরুম থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শফিকুল ইসলামের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মৌটুপী গ্রামে। তিনি ২০০৩ সালে পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলেন। তাঁর দুই ছেলে ও এক মেয়ে।

যাত্রাবাড়ী থানা-পুলিশ সূত্রে জানা যায়, সকালে খবর পেয়ে কনস্টেবল শফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল করে দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক সমস্যা ও হতাশা থেকে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।

পুলিশ জানায়, রাতে তাঁর বড় মেয়ের মোবাইল ফোনে একটি খুদেবার্তা (মেসেজ) পাঠান শফিকুল। সেখানে তিনি লেখেন, ‘আমি তোমার জন্য কিছু করতে পারলাম না। আমাকে ক্ষমা করে দিও। জুনায়েদ ও জিহাদকে দেখে রাখিও।’ এরপর মেয়ে বারবার ফোন দিলেও তিনি আর রিসিভ করেননি।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, শফিকুল দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে (ডিপ্রেশন) ভুগছিলেন। তাঁকে চিকিৎসকের কাছেও নেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, মানসিক অবসাদের কারণে তিনি আত্মহত্যা করতে পারেন।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির টয়লেটে ঝুলছিল কনস্টেবলের মরদেহ

B
BN DESK | 28 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার