Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

BN DESK
10 November 2025, 07:00 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা করবে না বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) টেলিভিশনে দেওয়া এক ভাষণে এমনটাই জানিয়েছেন তিনি।

আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, এই পরিস্থিতিতে মার্কিন সরকারের সঙ্গে আলোচনা কোনোভাবেই আমাদের জন্য উপকারী কিছু নয়। আর এটি আমাদের কোনো ক্ষতির হাত থেকেও তা ঠেকাবে না। বরং দেশের জন্য তা অপূরণীয় ক্ষতির কারণও হতে পারে। অপরপক্ষ আলোচনায় না বসলে নানা হুমকি দিচ্ছে। এসব হুমকি আমলে নিলে নিজেদের দুর্বলতাই প্রকাশ পাবে। আমেরিকা সবকিছুতেই প্রতিশ্রুতি ভঙ্গ করে, সবকিছুতেই মিথ্যা বলে, প্রতারণা করে, সামরিক আগ্রাসনের হুমকি দেয়। সুযোগ পেলে তারা আরও মানুষ হত্যা করবে এবং পারমাণবিক কেন্দ্রগুলোতে বোমা হামলা চালাবে। এই ধরনের পরিস্থিতিতে, তাদের সঙ্গে আলোচনা করা অসম্ভব।এর আগে, জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান কখনও পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবেন না। এসময়, তেহরানকে ‘বিশ্বে সন্ত্রাসের এক নম্বর পৃষ্ঠপোষক’ হিসাবেও উল্লেখ করেন তিনি।

অপরদিকে, পশ্চিমা দেশগুলো তেহরানকে তার পারমাণবিক প্রতিশ্রুতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে, ২০১৫ সালের পারমাণবিক চুক্তির অধীনে অনুমোদিত মাত্রার ৪০ গুণেরও বেশি ইউরেনিয়াম মজুত তৈরি করা। যদিও ২০১৮ সালে চুক্তি থেকে একতরফাভাবে নিজেদের প্রত্যাহার করে নিয়েছিল ট্রাম্প।  তবে বরাবরই এ অভিযোগ অস্বীকার করে এসেছে তেহরান। তাদের দাবি, শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে চালানো হচ্ছে এই পারমাণবিক কার্যক্রম।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

B
BN DESK | 24 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার