Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

যুক্তরাষ্ট্রে আখতারের ওপর হামলা, যা বললেন হাসনাত

BN DESK
30 October 2025, 11:00 AM পড়তে ১ মিনিট

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। 

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি আখতারের ওপর হামলা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানান। হাসনাত আব্দুল্লাহ লিখেন, হাসিনার পুলিশ লীগ, কোট-কাচারিও আখতারকে দমন করতে পারেনি। আর এসব উচ্ছিষ্ট, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত দালালরা বিদেশে বসে প্রতিবাদের প্রতীক আখতারকে দমন করতে পারবে? তিনি লিখেন, আওয়ামী দালালদের পক্ষে টকশো আর যুগলবন্দি কলামে যারা ‘সম্মতি’ উৎপাদন করে, তাদেরও কেন প্রত্যাখ্যান করা উচিত-এটা না বুঝলে, কিছুদিন পর এই আক্রমণের শিকার হতে আপনি প্রস্তুত থাকুন।

এ সময় নিজের একটি পুরোনো স্ট্যাটাস শেয়ার করেন হাসনাত। সেখানে তিনি লিখেন, আমার ভাই অশযঃবৎ ঐড়ংংবহ এর মুক্তি চাই। যেকোনো বিতর্কের ঊর্ধ্বে থেকে, ডাকসু ইতিহাসে সর্বজন-সমাদৃত ও সফল নেতা আমার ভাই আখতার। তিনি লিখেন, এই ছবি হৃদয়ে ক্রমশ রক্তক্ষরণ করছে। আপনি যে মতের, দলের বা আদর্শেরই হোন না কেন। রশি বেঁধে কোরবানির বাজারে গরু তোলার মতো আখতার ভাইকে কোর্টে তোলার এই ছবি আপনাকে ব্যথিত না করলে, জেনে নিয়েন মজলুমের এই শৃঙ্খলে আপনিও আটকা পরবেন। খুব শীঘ্রই।।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

যুক্তরাষ্ট্রে আখতারের ওপর হামলা, যা বললেন হাসনাত

B
BN DESK | 23 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার