Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন আলী রীয়াজ 

BN DESK
19 November 2025, 12:56 PM পড়তে ১ মিনিট

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ দেশে ফিরেছেন । মঙ্গলবার মধ্যরাতে নিয়মিত ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

অধ্যাপক আলী রীয়াজ গত ২ নভেম্বর পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে যান। ১৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাসে বাংলাদেশের মূল সংবিধান এবং পরে সংশোধনীর মাধ্যমে জাতি ও জাতীয়তাকে সংজ্ঞায়িত করে রাজনীতি ও সমাজে বিভেদ তৈরি করা হয়েছে, তা নিয়ে হওয়া সেমিনারে বক্তৃতা করেন। অধ্যাপক আলী রীয়াজ জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ছিলেন। যার মেয়াদ গত ৩১ অক্টোবর শেষ হয়েছে। মেয়াদকালে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই ধাপের সংলাপ করে জুলাই জাতীয় সনদ তৈরি করে।গত ২৭ অক্টোবর সনদ বাস্তবায়নের উপায় নিয়ে একাধিক সুপারিশ সরকারের কাছে জমা দেয়। যার ভিত্তিতে গত ১৩ নভেম্বর জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারি করে সরকার।

বুধবার সকালে অধ্যাপক আলী রীয়াজ গণমাধ্যমকে বলেন, ‘যুক্তরাষ্ট্র সফরের সময় আমার বিশ্ববিদ্যালয়ের ছুটিসংক্রান্ত কিছু কাজ ছিল এবং ১৩ নভেম্বর টেক্সাস বিশ্ববিদ্যালয়ে একটি বক্তৃতা দিয়েছি। সফরকালে ১৩ নভেম্বর আমাকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়।’

গত ১৩ নভেম্বর অধ্যাপক আলী রীয়াজকে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে নিযুক্ত করা হয়। তিনি যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন আলী রীয়াজ 

B
BN DESK | 19 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার