Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

যুবকের কোমরে মিলল ১৭ স্বর্ণের বার

R
নিজস্ব প্রতিবেদক
07 November 2025, 01:00 AM পড়তে ১ মিনিট
যুবকের কোমরে মিলল ১৭ স্বর্ণের বার

যশোরে ১৭টি স্বর্ণের বারসহ সঞ্জয় সরকার (৩৭) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল-যশোর মহাসড়কের দারাজহাট হাসান ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য তিন কোটি আট লাখ ৩১ হাজার ৮২৮ টাকা। আটক সঞ্জয় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ধূলজোড়া গ্রামের অখিল সরকারের ছেলে। অভিযান চালিয়ে সঞ্জয়কে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করলে কোমরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১৭টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১.৯৩৪ কেজি।

৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সঞ্জয় জানিয়েছেন— ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো তিনি ঢাকা থেকে সাতক্ষীরা হয়ে নিয়ে যাচ্ছিলেন। ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে তিনি যশোর হয়ে সাতক্ষীরায় গমন করছিলেন।

 

এলাকা: যশোর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

যুবকের কোমরে মিলল ১৭ স্বর্ণের বার

R
নিজস্ব প্রতিবেদক | 11 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার